ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতির মৃত্যু

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে একটি বন্য হাতি। খাদ্যের সন্ধানে বনাঞ্চল থেকে বেরিয়ে এসেছিল হাতিটি।

শোণিতপুর জেলার চারিদুয়ার গ্রামীণ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বালিপাড়া সংরক্ষিত বনাঞ্চল থেকে বেরিয়ে আসা হাতিটি একটি ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বনাঞ্চল ছেড়ে লোকালয়ে প্রবেশের পর এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বন বিভাগ বিষয়টি তদন্ত করে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *