কেন্দ্রের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাইয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জনসংযোগ কর্মসূচি

Spread the news

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১২ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সোনাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন।

এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সরকারের সুশাসন, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক উদ্যোগগুলির সাফল্য তুলে ধরেন সাংসদ। পাশাপাশি দেশের সামগ্রিক অগ্রগতি, নাগরিক ক্ষমতায়ন এবং জনকল্যাণের লক্ষ্যে কেন্দ্র সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি বিস্তারিত আলোচনা করেন।

এদিনের জনসংযোগ কর্মসূচিতে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সোনাই মণ্ডল সভাপতি অশোক কুমার গোয়ালা, সাধারণ সম্পাদক দিপু কুমার দাস, গোবিন্দপুর মণ্ডল সভাপতি হিমাংশু দাস, পুরসভার চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাসসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *