কলেজ যাওয়ার পথে গাছ পড়ে ছাত্রীর মৃত্যু, গুরুতর আহত এক ছাত্র

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুন : গুয়াহাটি মালিগাঁওয়ের ভূতনাথের কালীপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজছাত্রী। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক কলেজছাত্র। জানা গেছে, পাণ্ডু মহাবিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী স্কুটি করে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাদের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় দু’জনই গাছের নিচে চাপা পড়ে দীর্ঘ সময় আটকে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে দুই ছাত্রছাত্রীকে গাছের নিচ থেকে বের করেন। পরে তাদের সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই ছাত্রীটির মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম পরিস্মিতা হাজরিকা বলে জানা গেছে। আহত ছাত্রের নাম জ্যোতির্ময় মোহন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্মিতার ঘর সোনারির শান্তিপুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *