বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড, রেকর্ড

Spread the news

১২ জুন : ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গড়ে উঠল একাধিক নতুন রেকর্ড। সহ-আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে সূচনা করলেও ম্যাচজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল লাল ও হলুদ কার্ডের ছড়াছড়ি।

গত বিশ্বকাপে পুরো আসরজুড়ে যেখানে মাত্র চারটি লাল কার্ড দেখা গিয়েছিল, সেখানে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারি দেখালেন তিনটি সরাসরি লাল কার্ড। বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এটিই সর্বোচ্চ লাল কার্ড প্রদর্শনের রেকর্ড। এছাড়া একাধিক হলুদ কার্ডও দেখানো হয়, যা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিলিয়ান রেফারি উইলতন সাম্পাইও তিনটি সরাসরি লাল কার্ড দেখান। দক্ষিণ আফ্রিকার স্ফেফেলো সিথোলে ৪৯তম মিনিটে এবং থেম্বা জোয়ানে ৮৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দক্ষিণ আফ্রিকা নয় জনের দলে পরিণত হয়। পরে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেক্সিকোর সেজার মন্তেসও লাল কার্ড দেখলে স্বাগতিকরাও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে।

খেলার ৬৬তম মিনিটে মেক্সিকোর হয়ে ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল জিমেনেজ। এরপর দক্ষিণ আফ্রিকা আরও একটি লাল কার্ড দেখায় তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

যোগ করা সময়ে মেক্সিকোও একজন খেলোয়াড় হারালেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক মেক্সিকো, আর বিশ্বকাপ অভিযান শুরু করে দারুণ এক জয়ের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *