বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১০ জুন : শহরের নালা-নর্দমা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনের কাজে গতি আনতে প্রায় ৩৮ লক্ষ টাকা ব্যয়ে একটি নিজস্ব এক্সকেভেটর ক্রয় করেছে সোনাই পুরসভা। বুধবার রাতে এ তথ্য জানিয়ে পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম বলেন, টাইড ফান্ডের অর্থে কেনা এই মেশিনটি নাগরিকদের জলাবদ্ধতা ও নালা বন্ধ সংক্রান্ত সমস্যা সমাধানে বিনামূল্যে ব্যবহার করা হবে। প্রয়োজনে সিটি প্রজেক্ট অফিসার ইব্রাহিম লস্করের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
এদিকে, পুরসভার এই জনমুখী উদ্যোগের প্রশংসা করে অনেকে একে সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন।



