শ্রীভূমির হরিনগরে এনসিসি ক্যাডেটের সামনে আধুনিক সামরিক প্রযুক্তির প্রদর্শনী আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুন : যুবসমাজকে আধুনিক সামরিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শ্রীভূমি জেলার জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি), হরিনগরে ৫০০ জন এনসিসি ক্যাডেটের জন্য অস্ত্র প্রদর্শনী ও ড্রোন সচেতনতা-সহ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস।

এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্যাডেটদের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত বিভিন্ন আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি ড্রোন প্রযুক্তি এবং নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, দুর্যোগ মোকাবিলা ও আধুনিক সামরিক অভিযানে এর ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কেও তাদের অবহিত করা হয়।

ইন্টারঅ্যাকটিভ এই কর্মসূচি ক্যাডেটদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাছ থেকে দেখার পাশাপাশি দেশের সুরক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কেও তারা মূল্যবান জ্ঞান অর্জনের সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *