মন্ত্রীদের দফতর বণ্টন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the news

বরাক তরঙ্গ, ৮ জুন : অসমের রাজ্যপালের অনুমোদনের পর অসম সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার হাতে থাকছে স্বরাষ্ট্র ও রাজনৈতিক, লোকনির্মাণ (ভবন ও জাতীয় সড়ক), লোকনির্মাণ (সড়ক), বিদ্যুৎ, তথ্য ও জনসংযোগ, মুদ্রণ ও স্টেশনারি বিভাগ। এছাড়াও অন্য কোন মন্ত্রীর কাছে বরাদ্দ না হওয়া দফতরগুলিও মুখ্যমন্ত্রীর অধীনেই থাকবে।

মন্ত্রী অশ্বিনী রায় সরকারের হাতে দেওয়া হয়েছে সমাজকল্যাণ ও ক্ষমতায়ন, মৃত্তিকা সংরক্ষণ এবং সংখ্যালঘু কল্যাণ ও উন্নয়ন বিভাগ।

অশোক সিংহলের দায়িত্বে থাকছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং চিকিৎসা শিক্ষা ও গবেষণা দফতর।

বিমল বরার হাতে সাংস্কৃতিক বিষয়ক, শিল্প, বাণিজ্য ও সরকারি উদ্যোগ এবং অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক দফতর অর্পণ করা হয়েছে।

বিশ্বজিৎ দৈমারির হাতে হস্ততাঁত, বস্ত্র ও রেশম শিল্প, ক্রীড়া ও যুবকল্যাণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোগ এবং আদিবাসী ও জনজাতীয় বিশ্বাস ও সংস্কৃতি বিভাগ দেওয়া হয়েছে।

জয়ন্ত মল্ল বরুয়ার দায়িত্বে থাকছে অর্থ, পরিবেশ ও বন এবং খনি ও খনিজ সম্পদ বিভাগ।

কৌশিক রায়ের হাতে খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, আবাসন ও নগর বিষয়ক এবং সমবায় দফতর দেওয়া হয়েছে।

কেশব মহন্তর হাতে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান, প্রযুক্তি ও জলবায়ু পরিবর্তন এবং সাধারণ প্রশাসন বিভাগ অর্পণ করা হয়েছে।

কৃষ্ণেন্দু পলের দায়িত্বে থাকছে জনস্বাস্থ্য কারিগরি, পাহাড়ি এলাকা উন্নয়ন এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ।

নীলিমা দেবীর হাতে পশুপালন ও পশুচিকিৎসা এবং মৎস্য বিভাগ দেওয়া হয়েছে।

পীযূষ হাজরিকার দায়িত্বে থাকছে কৃষি, সেচ এবং সংসদীয় বিষয়ক দফতর।

ডাঃ রণোজ পেগুর হাতে স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, সমতল এলাকার জনজাতি বিষয়ক এবং তথ্যপ্রযুক্তি বিভাগ অর্পণ করা হয়েছে।

সুশান্ত বরগোহাঁইয়ের হাতে জলসম্পদ এবং বিচার বিভাগ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সব সহকর্মীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষ্ঠা ও অঙ্গীকারের সঙ্গে একযোগে কাজ করে অসমের জনগণের সেবা এবং রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রাকে আরও ত্বরান্বিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *