শিলচর ও সোনাইয়ে মাদক সহ তিন মহিলা আটক

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ জুন : শিলচর ও সোনাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদক সহ তিন মহিলা ও এক যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে শিলচর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে গুলনেহার বেগম লস্কর নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫টি সাবান কেসে লুকিয়ে রাখা ২৯৮ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে।

একই ভাবে সোনাই থানার পুলিশ পৃথক অভিযানে দুই নারী পাচারকারী রাশমিনা বেগম (৩১) ও মামতাজ বেগম চৌধুরী (৩৭)-কে সোনাই বাজার এলাকা থেকে আটক করে। তাদের কাছ থেকে ১১টি সাবান কেসে থাকা মোট ১২২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে।

এদিকে, শিলচর থানার অন্তর্গত ফাটক বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিম উদ্দিন লস্কর ওরফে ‘কালা’ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫টি ভায়ালে থাকা প্রায় ১.৭ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *