কাছাড়ে পৃথক পৃথক অভিযানে কফ সিরাপ উদ্ধার, আটক ২

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে কাছাড় জেলা পুলিশ। পৃথক দু’টি অভিযানে মোট ৮,৬২০ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, উদারবন্দ থানার অন্তর্গত দুর্গানগর পঞ্চম খণ্ড (গুরালি) এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ১,৪২০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় আজিজুল হক বড়ভূইয়া (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শিলচর সদর থানার বিলপার এলাকায় AS-01-SC-5017 নম্বরের একটি গাড়ি থেকে ৭,২০০ বোতল কোডিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীকোণার বাসিন্দা বিন্দুলা দাস-কে আটক করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া কফ সিরাপগুলো অবৈধ পাচারের উদ্দেশ্যে মজুত ও পরিবহন করা হচ্ছিল। ঘটনার তদন্ত চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *