পঞ্চায়েত কাপে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয়ী কর্কট এফসি

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে আয়োজিত পঞ্চায়েত কাপ ২০২৬ নকআউট ফুটবল টুর্নামেন্টে একচেটিয়া আধিপত্য দেখিয়ে জয়ী হলো কর্কট এফসি। রবিবার রাজঘাট রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্স ময়দানে প্রথম রাউন্ডের খেলায় মাঠে নামে স্টার ইন্ডিয়া এফসি এবং কর্কট এফসি দল। খেলার শুরু থেকেই কর্কট এফসি দল বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে স্টার ইন্ডিয়া এফসির জালে একের পর এক গোল করে। প্রথমার্ধের খেলায় ২-০ গোলে এগিয়ে যায় কর্কট এফসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেই হারিয়ে বসে স্টার ইন্ডিয়া এফসি এবং পর পর আরও তিনটি গোল হজম করে। রেফারির লম্বা হুইসেলের মাধ্যমে খেলার সমাপ্তি ঘটানোর আগেই স্টার ইন্ডিয়া এফসিকে ৫-০ গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে প্রবেশ করে কর্কট এফসি। নিজে চার গোল করার পাশাপাশি দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কর্কট এফসির জোয়ালা সাঙা।

তাঁর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন বাম বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সামসুল হক বড়ভূইয়া, ভাগাবাজার জিপির দুই গ্ৰুপ সদস্য রুহুল হোসেন তালুকদার ও ওলি উদ্দিন লস্কর। প্রথম রাউন্ডের শেষ খেলায় সোমবার মাঠে নামবে রংমাই এফসি বনাম রাজগোবিন্দপুর এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *