পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মে : মাতৃভাষা সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটির উদ্যোগে শনিবার আম্বিকাপট্টিস্থ জেলা সমিতির নিজস্ব কার্যালয়ে মাসিক মনীষী স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে মে মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ও মনীষীদের স্মরণ করা হয়। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় অমর শহিদ প্রফুল্ল চাকীর আত্মবলিদান দিবস (১ মে), শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিবস (৫ মে), কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী (৮ মে), বিপ্লবী শহিদ বসন্তকুমার বিশ্বাস, অবোধ বিহারী, মাস্টার আমিরচাঁদ ও বাল মুকুন্দের আত্মবলিদান দিবস (১১ মে), কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস (১৩ মে), ভাষা শহিদ দিবস (১৯ মে), দেশনেতা বিপিনচন্দ্র পালের প্রয়াণ দিবস (২০ মে), রাজা রামমোহন রায়ের আবির্ভাব দিবস (২২ মে), বঙ্গসূর্য আশুতোষ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস এবং বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস (২৪ মে)।
অনুষ্ঠানে পরাধীন ভারতে উল্লিখিত মনীষীদের জাতীয় আন্দোলন ও সমাজ গঠনে তাঁদের অবদান নিয়ে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অঞ্জু এন্দো, সভাপতি সুনীল রায়, উপ-সভাপতি ড. শিশির কুমার বিশ্বাস, অ্যাডভোকেট সুব্রত ভট্টাচার্য, ড. কস্তুরী হোম চৌধুরী প্রমুখ।
এদিন সমিতির পক্ষ থেকে শিলচরের কনকপুর নিবাসী বিশিষ্ট সমাজকর্মী মনীলাল দাসকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অলকা রায় (ভট্টাচার্য) স্মৃতিতে ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে লেটার মার্কসসহ প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান।

সংবর্ধিত ছাত্রছাত্রীরা হলেন প্রার্থনা দে, বৈশালী দাস, বিরাজ দাস, শিবজ্যোতি দাস, রিয়া দাস, সাক্ষী রায়, দেবাদৃতা ভট্টাচার্য, অর্ণব পাল, অনামিকা দাস, অঙ্গীতা দাস, অভিজিৎ দাস, রাজীব দাস, বৃষ্টি দাস, অঙ্কিতা দাস, প্রতীক দেব এবং বৃত্তান্তিক সেনশর্মা। তাঁদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।
সাংস্কৃতিক পর্বে সমিতির শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি পরিবেশিত হয়। একক সঙ্গীত পরিবেশন করেন সুমিত্রা চৌধুরী, বনানী চৌধুরী, মহাশ্বেতা পাল, মীরা পাল, মৌসুমী দেব পুরকায়স্থ, শ্রাবণী সরকার প্রমুখ। সমবেত সঙ্গীতে অংশ নেন সুমিতা ভট্টাচার্য, সুতপা দে, মণি দে, মধুমিতা দে, রুনা চক্রবর্তী, শিপ্রা দাস, মঞ্জুশ্রী চক্রবর্তী, কৃষ্ণা দাস, পার্বতী রায়চৌধুরী, মীরা পাল, মহাশ্বেতা পাল ও বনানী চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা। তবলায় সঙ্গত করেন অ্যাডভোকেট সুব্রত ভট্টাচার্য।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বনানী চৌধুরী, সুমিত্রা চৌধুরী ও সুতপা দে। সহযোগিতা করেন দেবলীনা রায় ও সুখেন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্পাদক সানি ভট্টাচার্য এবং পূজা সূত্রধর (মাহী)। সমিতির প্রচার ও সমন্বয় সম্পাদক সুতপা দে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য সংবাদমাধ্যমকে



