ঈদের আনন্দ ম্লান, কাঁঠাল পয়েন্টে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ মে : শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার অর্থাৎ ঈদ-উল আজহার দিন সাতসকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত যুবকের মৃত্যু ঘটল। 
মৃত যুবক মেহেরপুর পাঁচঘরী এলাকার বাসিন্দা আলি আহমদ লস্করের বছর বাইশের ছেলে সবির হোসেন (কাবুলী)। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অর্থাৎ ঈদের দিন সবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুতগতিতে AS 11S 4201 নম্বরের একটি KTM Duke মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এসময় কাটাল পয়েন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ 01 Y 9700 নম্বরের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়।

সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে সবির।

ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *