ঈদ-উল-আজহায় শান্তি বজায় রাখতে শ্রীভূমির ৫ সার্কলে ৫ ম্যাজিস্ট্রেট নিয়োগ, কড়া নজরদারির নির্দেশ

Spread the news

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মে : আসন্ন ঈদ-উল-আজহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে শ্রীভূমি জেলা প্রশাসন ৫টি সার্কল এলাকার জন্য ৫ জন ম্যাজিস্ট্রেটকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিল। জেলাশাসক বুধবার এক আদেশে ২৮ মে, উৎসবের দিনের জন্য এই দায়িত্ব বণ্টন করেছেন।

জেলা কমিশনারের জারি করা আদেশে বলা হয়েছে, উৎসব চলাকালীন সমস্ত ম্যাজিস্ট্রেটকে নিজ নিজ এলাকার পরিস্থিতির উপর নজর রাখতে এবং সময়ে সময়ে রিপোর্ট করতে হবে।
আদেশে বদরপুর সার্কল  বদরপুরের সার্কুল অফিসার মংভে এংঘি, (8099631275) দায়িত্ব দেওয়া হয়েছে. শ্রীভূমি সার্কল অফিসার বিকাশ ছেত্রী, CO ( 6900103331) আইন-শৃংখতা দেখবেন।

নিলামবাজারে সার্কল অফিসার অনুরাগ গগৈ ( 9706261352), পাথারকান্দিতে সার্কল অফিসার অদিতি নুনিসা (8471812860), রামকৃষ্ণনগর সার্কেল অন্তরা পাল (8473038767) আইন-শৃঙ্খলা দেখবেন। পাশাপাশি জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের দিন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতেই এই আগাম ব্যবস্থা। নাগরিকদেরও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *