শিলচর কলেজ রোডের টিকরবস্তি হাজি ফেছাই মিয়া ঈদগাহে নামাজ ৮টায়

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মে : ঈদ-উল আজহা উপলক্ষে টিকরবস্তি হাজি ফেছাই মিয়া ঈদগাহ কমিটির অন্তর্গত চার মহল্লার বাসিন্দারা একত্রিত হয়ে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার স্বার্থে গরু কোরবানি থেকে বিরত রয়েছেন বলে জানিয়েছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের সম্মানার্থে এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে সবাইকে প্রশাসনের নির্দেশিকা মেনে চলার আবশ্যক। পাশাপাশি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী বৈধ অন্যান্য পশু কোরবানি দেওয়ার প্রতিও উৎসাহ প্রদান করা হয়েছে।

এদিকে, আগামীকাল সকাল ৮টায় টিকরবস্তি ঈদগাহ ময়দানে ঈদ-উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। নামাজ পড়াবেন মওলানা মকবুল হোসেন, মুহাদ্দিস শিলচর আলিয়া মাদ্রাসা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *