সারিমুল আয়মান, লালা।
বরাক তরঙ্গ, ২৬ মে : মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল হাইলাকান্দি জেলার লালা থানা পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার লালা শহরের ৯ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, লালা থানায় খবর আসে যে সেন্ট্রাল রোড এলাকার বাসিন্দা নন্দা দে অবৈধভাবে মাদকদ্রব্য মজুত ও বিক্রির সঙ্গে জড়িত। এরপরই লালা থানার উদ্যোগে একটি বিশেষ পুলিশ দল গঠন করে পরিকল্পিত অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন লালা সার্কল অফিসার সিদ্ধার্থ শঙ্কর সোণোয়াল। অভিযানের সময় স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে নন্দা দে-র বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন বিভিন্ন রঙের ছোট ভায়ালে রাখা প্রায় ৩ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘরের বিভিন্ন সামগ্রীর আড়ালে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আটক অভিযুক্ত নন্দা দে (২৮) লালা সেন্ট্রাল রোডের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয় এবং অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় NDPS আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।



