সরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পাওয়ার অভিযোগ, মৃতদেহ কাঁধে তুলে নিয়ে গেলেন পরিজনরা

Spread the news

২৫ মে : সরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়ি না পাওয়ার অভিযোগ। ফলে মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে বাধ্য হলেন পরিজনরা। মৃতের নাম কান্দি ভেঙ্কান্না (৪৫)। সূত্রের খবর, গত সপ্তাহে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তেলঙ্গানার ভদ্রাচলমের ঘটনা। তবে ঘটনাটি কবে ঘটেছে, তা জানা যায়নি।

অভিযোগ, কান্দির মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও শববাহী গাড়ির ব্যবস্থা করেনি। অথচ জরুরি পরিস্থিতির জন্যই হাসপাতালে শববাহী গাড়ি রাখা ছিল বলে সূত্রের খবর। শেষে হাসপাতাল থেকে কোনও সাহায্য না পেয়ে বাধ্য হয়ে আত্মীয়রা মৃতদেহ কাঁধে তুলে প্রায় চার কিলোমিটার হেঁটে বাড়ি পৌঁছন। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন পথচারীরা। এই ঘটনার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও। তার পরেই নড়েচড়ে বসেছে তেলঙ্গানার প্রশাসন। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *