বরাক তরঙ্গ, ২৫ মে : অল্প বয়সেই নৃত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিযোগিতামূলক মঞ্চে অসাধারণ সাফল্যের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে শিলচরের কৃতি সন্তান দেবরাজ কর। তাঁর এই ধারাবাহিক সাফল্য, সাংস্কৃতিক প্রতিভা ও সমাজের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের জন্য তাঁকে সম্মানজনক “JUBO DARPAN EXCELLENT AWARDS 2026”-এর জন্য মনোনীত করা হয়েছে।
দেবরাজ করের পিতার নাম দেবজ্যোতি কর। তাঁদের বাসস্থান কাছাড় জেলার শিলচর শহরের বরেঙ্গা এলাকার কো-অপারেটিভ লেন, কানাকপুরে।
দেবরাজ কর ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ও রাজ্যস্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে সলো ডান্স প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা অনুসন্ধানমূলক মঞ্চে তাঁর পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়িয়েছে। “Glamour & Gloss Universe 2026”-এ সলো ডান্স প্রতিযোগিতায় 2nd Runner Up, “Mega North-East Got Talent”-এ 1st Position, “Kamakhya Festival 2026”-এ Best Award সহ একাধিক সম্মান অর্জন করে সে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে।
এছাড়াও জেলা পর্যায়ের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান, NCC সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেবরাজ কর সকলের নজর কেড়েছে। তাঁর এই সাফল্য শুধু পরিবারের জন্য নয়, বরং সমগ্র শিলচর তথা কাছাড় জেলার জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।
“JUBO DARPAN EXCELLENT AWARDS 2026” কর্তৃপক্ষ জানিয়েছে, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে দেবরাজ করের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও প্রতিভাই তাঁকে এই সম্মানজনক মনোনয়নের পর্যায়ে পৌঁছে দিয়েছে।
আগামী দিনে দেবরাজ কর আরও বড় মঞ্চে নিজের প্রতিভার পরিচয় দিয়ে শিলচরের নাম উজ্জ্বল করবে — এমনটাই আশা প্রকাশ করেছেন শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক মহল।



