বরাক তরঙ্গ, ২৪ মে : রবিবার শিলচরের তাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমিতে ইয়োলো, গ্রিন, রেড ও ব্লু কেটাগরির প্রশিক্ষার্থীদের কাছে কেটাগরি পরীক্ষার আয়োজন করা হয়। এদিন মোট ১৪৬ জন প্রশিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। প্রতিটি কেটাগরির জন্য আলাদা আলাদা এগজামিনার উপস্থিত ছিলেন।পর্যবেক্ষক হিসেবে পরীক্ষায় উপস্থিত ছিলেন শিলচর পলিটেকনিকের অধ্যাপক পঙ্কজ গোস্বামী, অসম মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার সেক্রেটারি শুভজিৎ আচার্য এবং কেবিজেআর মেমোরিয়াল উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল যোগেন্দ্র চন্দ্র দাস।
অ্যাকাডেমির প্রশিক্ষকরা জানান, তাইকোয়ান্ডো একটি ঐতিহ্যবাহী কোরিয়ান মার্শাল আর্ট ও ক্রীড়া, যা নিয়মিত অনুশীলনে শারীরিক ফিটনেস বৃদ্ধি পায়, আত্মরক্ষার কৌশল শেখা যায় এবং শারীরিক ও মানসিক শৃঙ্খলা গড়ে ওঠে। তারা আরও বলেন, তাইকোয়ান্ডো অনুশীলনে ধৈর্য, রাগ নিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায়; পাশাপাশি শরীরের ভারসাম্য, নমনীয়তা ও কার্ডিওভাসকুলার স্বাস্থ্যও উন্নত হয়।পরীক্ষা আয়োজনে প্রশিক্ষকের ভূমিকায় ছিলেন রুমি শেখ, দীপক দাস, সহদেব দাস, অজিত দাস, মোনালি দাস, শুভজিৎ দাস, তপোধীর নাথ, বিশ্বপ্রতিম ভট্টাচার্য, হিমান্দ্রি তালুকদার ও ইন্দ্রজিৎ বাস্টোন। কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন সপ্রতীভ পাল, সিদ্ধেশ্বরী সিনহা, সায়ন দেব, শিলিনা দৈবী ও শিল্পিনা দেব।



