অপহৃত ছয় নাগা ব্যক্তিকে হত্যার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : মণিপুরে অপহরণের পর ছয়জন নাগা ব্যক্তিকে হত্যার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, গত ১৩ মে রাতে কেএনএফ (পি)-এর জঙ্গিরা লেইলন ভাইফেই গ্রাম থেকে কনসাখুল (কনসারাম) লিয়াংমাই নাগা গ্রামে যাওয়ার পথে ছয়জন নাগা পুরুষকে অপহরণ করে নিয়ে যায় এবং সেদিন রাতেই তাদের হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, নাগাদের প্রতি “নিয়ন্ত্রণহীন ক্ষোভ” থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার সত্যতা প্রমাণিত হলে একাধিক গুরুতর প্রশ্ন সামনে উঠে আসছে। প্রশাসনের নাকের ডগায় কুকি জঙ্গিরা যদি অপহরণ ও হত্যার মতো ঘটনা ঘটাতে পারে, তবে সরকার কী পদক্ষেপ নেবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

এদিকে, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে নাগা সমাজের বিভিন্ন মহল সরব হয়ে উঠেছে। অনেকেই বলছেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নাগারা এই ঘটনাকে মেনে নেবেন না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনার কোনও সরকারি নিশ্চিতকরণ করা হয়নি। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতেই এই তথ্য ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *