২৩ মে : ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। আজ নতুন করে পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। শনিবার, ২৩ মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির।
অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৭ পয়সা ও ৯১ পয়সা বৃদ্ধি করেছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৫১ পয়সা হয়েছে দিল্লিতে। ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৯২ টাকা ৪৯ পয়সা হয়েছে।



