বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচিত ওয়াজেদ আলি

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা পাঁচবারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ওয়াজেদ আলি চৌধুরী। কংগ্রেস হাইকমান্ডের অনুমতি সাপেক্ষে কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ওয়াজেদ আলি চৌধুরীর নাম বিরোধী দলনেতা পদে চূড়ান্ত হওয়ার পর দলের বিধায়কদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভায় জনস্বার্থমূলক বিভিন্ন ইস্যুতে সরকারের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করতেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়াজেদ আলি চৌধুরী এর আগেও মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন এবং রাজ্যের রাজনীতিতে একজন অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে বিরোধী শিবির আরও সক্রিয় হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *