ঈদ-উল আজহা : হাইলাকান্দিতে জেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২০ মে : আসন্ন ঈদ-উল আজহা (বকরিইদ) উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলা আয়ুক্তের সভাকক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। 

বৈঠকে  জেলার প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ সংলগ্ন এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালাতে পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উৎসবের দিনে জেলার বাজার ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সুশৃঙ্খল যান চলাচলের  জন্য ব্যবস্হা নিতে বলা হয়।

প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এবং পথ নিরাপত্তা মেনে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। বৈঠকে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিনার্ভা দেবী সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *