গুয়াহাটি-দিল্লিগামী IndiGo বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Spread the news

বরাক তরঙ্গ, ২০ মে : গুয়াহাটি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রার আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইন্ডিগোর 6E 630 নম্বরের বিমানটির ইঞ্জিন হঠাৎ পরপর দু’বার বন্ধ হয়ে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, বিমানের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (AC) কাজ করছিল না। পাশাপাশি বিমানের ভিতরে ধোঁয়া দেখা যাওয়ার অভিযোগও ওঠে। এতে যাত্রীদের মধ্যে ভয় ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যাত্রীরা দ্রুত তাদের বিমান থেকে নামিয়ে দেওয়ার দাবি জানান। পরে বিমানটির প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। সবকিছু স্বাভাবিক হওয়ার পর প্রায় দু’ঘণ্টা বিলম্বে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *