লোকনাথ আশ্রম থেকে একটি জলের পাম্প চুরি, হাতে নাতে আটক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মে : আশ্রমে চুরির চেষ্টাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় অমরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অমরপুর লোকনাথ আশ্রম থেকে একটি জলের পাম্প চুরি করার সময় স্থানীয় জনতার হাতে আটক হয় টাউন শঙ্কর পল্লী এলাকার বাসিন্দা তাপস দাস নামে এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রম প্রাঙ্গণ থেকে পাম্পটি নিয়ে পালানোর চেষ্টা করার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরবর্তী সময়ে আটক যুবককে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *