এলিফ্যান্ট ক্যাম্পে হাতির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু পর্যটক মহিলার

Spread the news

১৯ মে : কর্ণাটকের কোদাগু জেলার ডুবারে এলিফ্যান্ট ক্যাম্পে ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। দু’টি হাতির মধ্যে হঠাৎ সংঘর্ষ বাঁধতেই তার জেরে প্রাণ হারালেন এক মহিলা পর্যটক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পর্যটকের নাম জিউনেশ (৩৩)। তিনি চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তিনি ক্যাম্পে দাঁড়িয়ে হাতিদের স্নান করানোর দৃশ্য উপভোগ করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্নানের সময় আচমকাই একটি হাতি অপর হাতিটির উপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাহুতরা হাতিগুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। সেই বিশৃঙ্খলার মধ্যেই হাতির নিচে পড়ে গুরুতরভাবে আহত হন জিউনেশ। পরে তাঁর মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এল বন্য প্রাণীর অনিশ্চিত আচরণের বিষয়টি। বিশেষজ্ঞদের মতে, হাতি যতই প্রশিক্ষিত হোক না কেন, তারা মূলত বন্য প্রাণীই — তাই তাদের কাছাকাছি গেলে সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *