জিরিবাম ও তামেংলঙে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ মে : মণিপুরের জিরিবাম ও তামেংলং জেলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ করেছে আসাম রাইফেলসের শ্রীকোনা ব্যাটালিয়ন। জিরিবাম এবং জাতীয় সড়ক ৩৭ সংলগ্ন এলাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার নুংবা ও কাইমাই এলাকায় বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) এবং যুব নেতৃত্বের সঙ্গে মতবিনিময় সভা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই বৈঠকে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়াও, তামেংলং জেলার তাতবুং গ্রামে একটি বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করে আসাম রাইফেলস। শিবিরে মোট ৫৩ জনের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করা হয়। চিকিৎসা পরিষেবা গ্রহণকারীদের মধ্যে প্রবীণ নাগরিক, মহিলা ও শিশুরাও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *