বরাক তরঙ্গ, ১১ মে : রাজ্যে ফের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটল। ঘটনাটি সংঘটিত হয় বোকাখাতের মিলনপুরে। নির্মীয়মাণ পাকা দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটে আট বছরের শিশু কেশব বিশ্বকর্মার।
জানা গেছে, মিলনপুরের বাসিন্দা সত্যজিৎ রায় ও প্রাণজিৎ ভূঞা নামের দুই ব্যক্তির বাড়ির মাঝখানে থাকা ত্রুটিপূর্ণ পাকা দেওয়াল ভেঙে পড়ে শিশুটির ওপর। গুরুতর আহত অবস্থায় কেশবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় শিশুটির। এই ঘটনাকে কেন্দ্র করে গোর্খা ছাত্র সংস্থাসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
অভিযোগ, অসংগতিপূর্ণ ও নিম্নমানের নির্মাণকাজের কারণেই দেওয়ালটি ভেঙে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



