বরাক তরঙ্গ, ১০ মে : অসমে নতুন সরকার গঠনের লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি আজ রাজভবনে গিয়ে অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের আস্থা ও আশীর্বাদকে পাথেয় করেই সরকার আগামী দিনেও আরও শক্তিশালীভাবে কাজ করবে। উন্নয়ন ও জনকল্যাণই আমাদের প্রধান লক্ষ্য।”



