মরিকলং ডাকাতির ঘটনায় অবশেষে প্রাণ হারালেন চিকিৎসকের স্ত্রী রূপরেখা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মে : রাজ্যকে নাড়িয়ে দেওয়া নগাঁওয়ের মরিকলং ডাকাতির ঘটনায় অবশেষে প্রাণ হারালেন ভুক্তভোগী রূপরেখা শইকিয়া। চিকিৎসাধীন অবস্থায় জিএনআরসি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক ডাঃ রঞ্জিত শইকিয়ার স্ত্রী রূপরেখা শইকিয়া। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ডাঃ রঞ্জিত শইকিয়া এবং তাঁর স্ত্রীকে প্রথমে গুয়াহাটি অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরে রূপরেখা শইকিয়াকে জিএনআরসি হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নগাঁওয়ের মরিকলং এলাকায় ডাঃ রঞ্জিত শইকিয়ার বাসভবনে ভয়াবহ ডাকাতির ঘটনা সংঘটিত হয়। ভোররাত প্রায় ৩টা ৩০ মিনিটে ৭-৮ জনের একটি ডাকাত দল চিকিৎসকের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ডাঃ রঞ্জিত শইকিয়া ও তাঁর স্ত্রী রূপরেখা শইকীয়ার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ইতিমধ্যে মধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *