পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ মে : আজ থেকে শিলচরের অসম সাহিত্য সভার প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিনব্যাপী রঙালি বিহু সম্মেলন। উৎসবকে ঘিরে সকাল থেকেই প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন শিলচর রঙালি বিহু সম্মেলনের সভাপতি ডাঃ পিসি শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যায় ড. ভূপেন হাজারিকা স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সাময়িক প্রসঙ্গ’ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে এবং জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার বিভিন্ন কর্তা ব্যক্তিদের মধ্যে যোগেশ্বর বর্মন, চন্দ্র মোহন রাজবংশী, বাটু বাবু রাজবংশী ও মনমোহন কটকি। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের হাতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।



