বিশ্ব রেডক্রস দিবসে ডাঃ স্বপ্না সেনকে সংবর্ধনা লায়ন্স ভ্যালি ভিউ-র

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : ৪৩তম বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে শিলচরে বিশেষ কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ। দীর্ঘ প্রায় চার দশক ধরে শিলচর রেডক্রস সোসাইটি ও সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চিকিৎসক ডাঃ স্বপ্না সেনকে সংবর্ধনা জানানো হয়। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডিউন্যান্টের জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্ব রেডক্রস দিবস পালন করা হয়। এদিন গাইডিং লায়ন সঞ্জীব রায়ের নেতৃত্বে ক্লাবের একটি প্রতিনিধি দল শিলচর রেডক্রস হাসপাতাল পরিদর্শন করে। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিনারা লস্কর, সুবীর দে-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে ডাঃ স্বপ্না সেনকে শাল, উত্তরীয় এবং একটি স্মারক প্রদান করে সম্মান জানানো হয়। এসময় হাসপাতালের কর্মী বিশ্বজিৎ বিশ্বাসও উপস্থিত ছিলেন। পাশাপাশি দিবসটি উদযাপনের অংশ হিসেবে হাসপাতালের কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সেন হাসপাতালের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি নোবেলজয়ী মাদার টেরেসার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন। ক্লাবের পক্ষ থেকে সঞ্জীব রায় ডাঃ সেনের মানবসেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের কামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *