কাঁঠাল চা-বাগান পেল প্রথম ডাক্তার, সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : চা-বাগান সম্প্রদায়ের এক যুবকের ডাক্তার হওয়াকে ঘিরে আনন্দে ভাসছে গোটা এলাকা। কাঁঠাল বাগান এলাকার বাসিন্দা অভিষেক কুর্মী চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করে নজির গড়েছেন। জানা গেছে, কাঁঠাল চা-বাগান থেকে এই প্রথম কোনও সন্তান ডাক্তার হওয়ার গৌরব অর্জন করলেন।

অভিষেকের এই সাফল্যে গর্বিত তাঁর পরিবার-সহ গোটা চা বাগান এলাকা। তাঁর বাবা কমল কুর্মী পেশায় একজন শিক্ষক। ছেলের এই কৃতিত্বে তিনি অত্যন্ত আবেগাপ্লুত ও আনন্দিত। নিজ এলাকার ছেলে ডাক্তার হওয়ায় স্থানীয় মানুষের মধ্যেও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় লোক ও জিপির জনপ্রতিনিধিরা অভিষেক ও তাঁর বাবাকে গামছা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। পুরো চা-বাগান এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *