ব্যাঙ্গালোর থেকে নাবালিকা উদ্ধার করে পরিবারের হাতে দিল কমিশন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে গোমতি জেলার এক নাবালিকা কন্যাকে ব্যাঙ্গালোর থেকে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার কমিশনের তত্ত্বাবধানে নাবালিকাকে নিরাপদে ত্রিপুরায় এনে বাবার হাতে তুলে দেওয়া হয়।

জানা যায়, নাবালিকার মা তাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে উদ্বিগ্ন বাবা দ্রুত কমিশনের দ্বারস্থ হয়ে হস্তক্ষেপের আবেদন জানান।
অভিযোগ পাওয়ার পর কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে ব্যাঙ্গালোরের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে নাবালিকাকে উদ্ধার করে রাজ্যে ফিরিয়ে আনা সম্ভব হয়।

উদ্ধারের পর কমিশনের উপস্থিতিতে নাবালিকাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কমিশনের চেয়ারপারসন জয়ন্তি দেববর্মা জানান, নাবালিকাদের সুরক্ষায় কমিশন সর্বদা সক্রিয়। শিশু অধিকার রক্ষায় ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *