বরাক তরঙ্গ, ২ মে : ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ইন্ডিয়া ‘এ’ মহিলা দলে স্থান পেয়েছেন অসমের দুই প্রতিভাবান ক্রিকেটার উমা ছেত্রী এবং জিন্টিমণি কলিতা। জানা গেছে, দু’জনকেই টি-২০ এবং একদিনের সিরিজের জন্য নির্বাচিত করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে অসম ক্রিকেট সংস্থা।
উল্লেখযোগ্যভাবে, আগামী ২০ জুন থেকে টি-২০ ম্যাচগুলি শুরু হবে। অসমের এই দুই ক্রিকেটারের সাফল্যে ক্রীড়া মহলে আনন্দের জোয়ার বইছে।



