জিরিঘাটে ইয়াবা সহ দুই গ্রেফতার

Spread the news

বরাক তরঙ্গ, ২ মে : গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জিরিঘাট থানার পুলিশ এবং ৩৮ আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে জিরিঘাট গেট সংলগ্ন জাতীয় সড়কে  একটি চেকিং অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১.০৪০ কেজি ইয়াবা ট্যাবলেট, যা আনুমানিক ১০ হাজার ট্যাবলেটের সমতুল্য। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল ফোন।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলি পরীক্ষার পর ইয়াবা হিসেবে নিশ্চিত করা হয়েছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *