উচ্চমাধ্যমিকে ৮৬% নম্বর, জুমানা আক্তারকে সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৬ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্ব অর্জন করলেন ফকিরাবাজার রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রী জুমানা আক্তার। তার এই সাফল্যে পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী তার বাড়িতে গিয়ে ফুল ও শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষাই সমাজের উন্নয়নের মূল ভিত্তি এবং জুমানার মতো শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজকে এগিয়ে নিয়ে যাবে।
জানা গেছে, আব্দুল জলিলের কন্যা জুমানা ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী। নিয়মিত অধ্যয়ন ও পরিবারের সহায়তায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জুমানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *