ফের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : ফের গুয়াহাটিতে দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। মহানগরীতে বি বরুয়া কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সীতা দেবী নামে মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অচেনা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় সীতা দেবীকে উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পল্টনবাজার ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও মহানগরীর সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *