দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস না হওয়ার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধে সরব হল জেলা বিজেপির মহিলা মোর্চা। শনিবার বিকেলে এক প্রতিবাদ জানাতে আক্রোশ মহিলা পদযাত্রা বের করে মোর্চা। এর আগে সেখানে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংটোলা ময়দান থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট পর্যন্ত অগ্রসর হয়। পদযাত্রাজুড়ে অংশগ্রহণকারী মহিলারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং দলটির ‘মহিলা বিরোধী মনোভাব’-এর তীব্র সমালোচনা করেন।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, রীনা সিংহ, চামেলি পাল, যুব মোর্চার সভাপতি কুলদীপ নেহাল চৌধুরী, অমিতাভ রায়, গোপাল রায়সহ দলের বহু নেতা-কর্মী।
বিজেপি নেতাকর্মীদের দাবি, মহিলা সংরক্ষণ বিলের বিষয়ে কংগ্রেসের অবস্থান মহিলাদের অধিকার ও সম্মানের প্রতি উদাসীনতার পরিচয় বহন করে।



