জাতীয় স্তরে আর খেলা হল না, বাস্কেটবল পোল ভেড়ে পড়ে উঠতি খেলোয়াড়ের

Spread the news

২৬ নভেম্বর :  জাতীয় স্তরের বাস্কেটবল প্লেয়ার অনুশীলনের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাল ১৬ বছর বয়সি খেলোয়াড়। হৃদয়বিদারক ঘটনাটি ঘটল হরিয়ানায়। হরিয়ানার রোহতকে লখন মাজরা নামে একটি বাস্কেটবল কোর্টে অনুশীলন করছিল ১৬ বছর বয়সি হার্দিক। সেখানকার CCTV ফুটেজে দেখা গিয়েছে হার্দিক একাই কোর্টে অনুশীলন করছিল। সে কোর্টের থ্রি পয়েন্ট লাইন থেকে দৌড় দিয়ে সেমি সার্কেল লাইনে যায়। এর পর বাস্কেটকে টাচ করার জন্য জাম্প দেয়। সাধারণত বাস্কেটবল প্লেয়াররা তাঁদের গোল করার ক্ষমতা বাড়ানোর জন্য লাফিয়ে বাস্কেট টাচ করেন। হার্দিকও সেটাই করেছিল। প্রথমবার টাচটা ঠিকমতো করে, এর পর ফের টাচ করতে যায়। সেই সময় ও বাস্কেটকে টাচ না করে সেটার রিমকে স্পর্শ করে। এর পরেই বাস্কেট সহ পোলটা মাটি থেকে উপড়ে তার উপরে গিয়ে পড়ে। সরাসরি বুকের উপরে পড়ে পোলটা।

ভিডিয়োতে দেখা যায়, হার্দিককে পড়ে থাকতে দেখে কোর্টের বাইরে থাকা তার সতীর্থরা দৌড়ে এসে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে বিপদ হয়ে গিয়েছে। সেখানেই মৃত্যু হয় তার।

হার্দিকের প্রতিবেশিরা জানিয়েছে, সম্প্রতি হার্দিক বাস্কেটবলের জাতীয় দলে ডাক পায়। সেই কারণে সে টানা প্রস্তুতি চালাচ্ছিল। তারা বাবা সন্দীপ রাঠি নিজের দুই সন্তানকেই বাস্কেটবলের জন্য স্থানীয় একটি ক্লাবে ভর্তি করেছিলেন। সেখানেই ঘটল দুর্ঘটনা।

সম্প্রতি এই একই ঘটনা ঘটে হরিয়ানার বাহাদুরগড়ে। সেখানে ১৫ বছর বয়সি এক বাস্কেটবল প্লেয়ার আমন স্টেডিয়ামে অনুশীলন করছিল। তার উপর বাস্কেটবল পোল ভেড়ে পড়ে। অভ্যন্তরীণ চোটের জন্য সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *