শ্রীভূমিতে ন্যায়ধীশের গাড়ির ধাক্কায় আহত দু’জনের মধ্যে একজনের মৃত্যু

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : ন্যায়াধীশের গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তির মৃত্যু ঘটল। মৃত ব্যক্তি অজিত ধর (৩৫)। তাঁর বাড়ি মাইজডিহিতে।

শ্রীভূমি শহরে বৃহস্পতিবার সকালে ন্যায়ধীশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যানবাহনে ধাক্কা মারলে স্কুটির দুই আরোহী গুরুতরভাবে আহত করে। তাঁরা হলেন অজিত ধর এবং অনুপ চক্রবর্তী। এরমধ্যে অজিত ধর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন। বছর ষাটের অনুপ চক্রবর্তী শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত অনুপ চক্রবর্তী।

এ দিন সকালে AS/01/DN/7594 নম্বরের গাড়িটি দ্রুতগতিতে মেইন রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি বাইককে ধাক্কা মারে, এরপর একটি অটো এবং পরে একটি স্কুটিকে সজোরে আঘাত করে। স্থানীয় বাসিন্দারা স্কুটির দুই আরোহীকে দ্রুত উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার শর্মাকে রক্ষা করে সরিয়ে নেয় পুলিশ। তিনি কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *