শিক্ষক প্রণয়রঞ্জন দাস প্রয়াত

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ এপ্রিল : কুশিয়ারকুল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ও প্রতিষ্ঠাতা শিক্ষক প্রণরঞ্জন দাস ওরফে ভজন স্যার আর নেই। বৃহস্পতিবার সকাল ৫-১৫ মিনিটে শ্রীভূমি শহরের থানা রোডস্থিত নিজ মেয়ের বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসার সুবিধার জন্য দীর্ঘদিন থেকেই তিনি মেয়ের বাড়িতেই অবস্থান করছিলেন। গিরিশগঞ্জ তথা সাদারাশি কুশীয়ারকুল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৬০-এর দশকের শেষের দিক থেকে দীর্ঘ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করে গেছেন প্রণয়রঞ্জন দাস।

গত ২০০১ সালের মার্চ মাসে তিনি চাকরি থেকে অবসর নেন ও গত তিন বছর থেকে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। রেখে গেছেন স্ত্রী, তিন কন্যা, জামাতা,  চার নাতি,  তিন ভ্রাতুষপুত্র, ভ্রাতুষপুত্রবধূ এবং তিন  নাতিনি, দুই নাতিসহ অসংখ্য গুণমুগ্ধ। এদিন তাঁর  মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই প্রতিবেশী সহ শ্রীভূমি ও ভাঙ্গা এলাকার বিশিষ্ট ব্যক্তিরা প্রয়াতকে দেখতে প্রয়াতের নিজস্ব বাড়ি ভাঙ্গা মাছলির বাড়িতে ছুটে যান। মৃতদেহে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তারা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ দায়িত্ব পালন করেছেন প্রণয় রঞ্জন দাস। ভাঙ্গা শ্মশানঘাটে বিকেল ৫-৩০ নাগাদ তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *