প্রবীণ সাংবাদিক নিত্য বরা আর নেই, শোক

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : ‘অসমীয়া প্ৰতিদিন’ পত্রিকার প্রাক্তন সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও নিবন্ধকার নিত্য বরা আর নেই। বুধবার বিকেলে বিশিষ্ট বুদ্ধিজীবী বরা বেলা প্রায় ২-২০ মিনিটে যোরহাটের এক বেসরকারি চিকিৎসালয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। একাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন নিত্য বরা। গুয়াহাটিতে সম্পন্ন হবে বিশিষ্ট লেখক-সাংবাদিকের শেষকৃত্য। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে অসমের সাহিত্য ও সংবাদ জগতে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শোক প্রকাশ করেছেন অসম মাতৃভূমি দলের রাজ্য সভাপতি রাজীব শইকিয়া।

এদিকে, এক শোকবার্তায় অসম বার্তাজীবী সংঘও গভীর দুঃখ প্রকাশ করেছে। সংঘের সভাপতি মধুসূদন মেধি ও সাধারণ সম্পাদক অঞ্জনকুমার শৰ্মা এক বার্তায় সমাজ গঠনে বরার অসামান্য অবদানের কথা উল্লেখ করে জানান, তাঁর প্রয়াণে রাজ্যের সংবাদ ও সাহিত্য অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *