আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Spread the news

১৮ এপ্রিল : আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও ভাষণের বিষয়বস্তু নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি, রাজনৈতিক মহলের একাংশের ধারণা—মহিলা সংরক্ষণ বিলের ভবিষ্যৎ ও পরবর্তী পদক্ষেপ নিয়েই বড় কোনও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গতকাল লোকসভায় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় খারিজ হয়ে যায়। প্রস্তাবিত এই বিলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা ছিল, যাতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা যায়।

ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮ জন এবং বিপক্ষে ২৩০ জন সাংসদ মত দেন। তবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩৫২টি ভোট, যা অর্জন করা সম্ভব হয়নি। এই বিল ব্যর্থ হওয়ার পর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত আরও দুটি বিলও কেন্দ্রের তরফে পেশ করা হয়নি। থেকে বাড়িয়ে ৮৫০ করার কথা ছিল, যাতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রাখা যায়। ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮ জন এবং বিপক্ষে ২৩০ জন সাংসদ মত দেন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন থাকলেও তা অর্জন করা সম্ভব হয়নি। এই বিলের ব্যর্থতার পর সীমানা পুনর্নির্ধারণ (Delimitation) সংক্রান্ত অন্য দুটি বিলও পেশ করেনি কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *