চিরাঙে বন দখল ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, রুণীখাতা রেঞ্জ অফিস ঘেরাও

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : অসমের চিরাং জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী রুণীখাতা ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় বনভূমি দখল ইস্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের জমি দখলের অভিযোগে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।

উত্তেজিত জনতা বনরক্ষীদের গাড়িতে হামলা চালায় এবং পাথর ছুড়ে গাড়ির ক্ষতি করে। উল্লেখযোগ্যভাবে, এই ঘটনা রুণীখাতা থানার সামনেই ঘটে, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, রেঞ্জ অফিসে প্রবেশ করা কয়েকজন মহিলাকে বনরক্ষীরা শারীরিকভাবে হেনস্থা করে। এতে দুই মহিলা গুরুতর আহত হন এবং তাঁদের চিকিৎসার জন্য কাজলগাঁওয়ে পাঠানো হয়েছে। শুক্রবারও পরিস্থিতি অশান্ত থাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, রুণীখাতা রেঞ্জের অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করার অভিযানে বনবিভাগ ২৫ জন আদিবাসীকে অবৈধ দখলদার অভিযোগে আটক করেছিল, যার জেরেই এই উত্তেজনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *