ন্যাশনাল স্কুল গেমসে সাফল্য বিপ্রজিৎ, জেনিথ ও দিবিজার

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ এপ্রিল : ৬৯তম ন্যাশনাল স্কুল গেমসে সফলভাবে মেন ড্রতে জায়গা করে নিয়েছে শিলচরের বিপ্রজিৎ, জেনিথ সিংহ ও দিবিজা। শিলচর, অসমের এই তিনজন প্রতিভাবান খেলোয়াড় বর্তমানে দিল্লির থ্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ৬৯তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৬-এ কেন্দ্রীয় বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকা টেবিল টেনিস দলের প্রতিনিধিত্ব করছে। বুধবার বালক ও বালিকা উভয় অনূর্ধ্ব-১৪ দলই তাদের কোয়ালিফাইং রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সফলভাবে মেইন ড্র-এ জায়গা করে নিয়েছে।

শিলচর ডিএসএ টেবিল টেনিস অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছে এটা আমাদের সকলের জন্য সত্যিই গর্বের ও স্মরণীয় মুহূর্ত এবং এই তরুণ খেলোয়াড়দের জন্য আমাদের হৃদয় আনন্দে ভরে উঠেছে। আগামী ম্যাচগুলোর জন্য তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শিলচর ডিএসএ টেবিল টেনিস অ্যাকাডেমির কোচ শুভাশিস চক্রবর্তী এবং পার্থ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *