বিশ্ব শিল্প দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা আয়োজন

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : বিশ্ব শিল্প দিবস উপলক্ষে আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগ উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক বিশেষ ভার্চুয়াল বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ইন সার্চ অব আর্ট : অ্যা কোয়েস্ট ফর মিনিং অ্যান্ড পারপাস” শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক তথা বিশিষ্ট শিল্প-ইতিহাসবিদ ড. সৌমিক নন্দী মজুমদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, বিভাগীয় প্রধান অধ্যাপক নির্মল কান্তি রায় সহ অন্যরা যোগ দেন। বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্থ শিল্পের গুরুত্ব ও বর্তমান সমাজে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের পাশাপাশি বহু শিল্পপ্রেমী অংশগ্রহণ করেন। প্রধান বক্তা ড. নন্দী মজুমদার তাঁর আলোচনায় শিল্পের গভীর তাৎপর্য, প্রাসঙ্গিকতা এবং মানবজীবনে তার উদ্দেশ্য নিয়ে বিশদভাবে ব্যাখ্যা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *