চৈত্রের ঝড়ে লণ্ডভণ্ড কালাইন, বহু বসতঘর ক্ষতিগ্রস্ত

Spread the news

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত কালাইন অঞ্চলে রবিবার দুপুর প্রায় একটার সময় আকস্মিক চৈত্রের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে অল্প সময়ের মধ্যেই লণ্ডভণ্ড হয়ে পড়ে এলাকার একাধিক গ্রাম।

প্রবল দমকা হাওয়া ও ঝড়ের তীব্রতায় বহু মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বড় বড় গাছ উপড়ে পড়ে একাধিক বাড়ির ওপর ভেঙে পড়ায় বহু ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় অনেকেই ঘরের ভিতরে অবস্থান করছিলেন, ফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে জানা গেছে।

ঝড়ের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সহায়তার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *