লাহরিঘাট বাজারে অবৈধ বেদখলকারীদের উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, আটক ১

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ৯ আগস্ট :
মরিগাঁও জেলার লাহরিঘাট দ্বি-সাপ্তাহিক বাজারে শনিবার বিকেলে অবৈধ বেদখলকারীদের উচ্ছেদকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণ অনুযায়ী, লাহরিঘাট বাজারে দীর্ঘদিন বাজার গৃহতে অবৈধভাবে কিছু ব্যবসায়ী স্থায়ীভাবে দোকান ও পাইকারি ব্যবসা করে আসছেন। মাছের বাজার, মুরগি বাজার, ধান বাজার ও গরু বাজারেও বাজার গৃহে কোনও বয় বস্তু ক্রয়-বিক্রয় করতে পারেন না সাধারণ মানুষরা।

এদিকে, বরবরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাহরিঘাট বাজারের এই বাজার গৃহ গুলো মানুষের সুবিধার্থে খালি করে দেওয়ার জন্য বরবরি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সবাইকে মৌখিকভাবে একদিনের সময় দিয়েছিলেন। তবে সেই সময় পার হয়ে যাওয়ায় শনিবারে সভানেত্রী পঞ্চায়েতের সদস্যদের নিয়ে মাছের বাজারে অবৈধভাবে দখল করে তৈরি করা চালি-ঘেরা জায়গাগুলো খালি করেন এবং মুরগির বাজারেও অবৈধভাবে দখল করা জায়গাগুলোর বেড়া খুলে দেন। এরপর ধান বাজারের বাজার গৃহে দীর্ঘদিন ধরে আলু বিক্রি করা পাইকারি দোকানের বেড়া খুলতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পরই দোকানের মালিক লাহরিঘাট থানায় একটি এজাহার দায়ের করার পাশাপাশি শনিবার রাত ৯ টায় তার সমর্থনে একটি প্রতিবাদী মিছিল বের হয় । আর এই এজাহার ভিত্তিতে বরবরি গাঁও পঞ্চায়েতের সভানেত্রীর স্বামী রহুল আমিনকে গ্রেফতার করে লাহরিঘাট পুলিশ। এদিকে রহুল আমিনর মুক্তির দাবিতে তার সমর্থকরা রবিবার দিনের ১১ টা নাগাদ লাহরিঘাট থানার সামনে এক প্রতিবাদ সাব্যস্ত করেন।

প্রতিবাদকারীরা রহুল আমিনের মুক্তি চাই, বেদখলকারীদের উচ্ছেদ করুন , অসম পুলিশ হাই হাই ইত্যাদি বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন। এদিকে, আজ লাহরিঘাট পুলিশ রুহুল আমিনকে মরিগাঁও আদালতে হাজির করে অধিক তথ্যের জন্য ২ দিনের ন্যায়িক জিম্মায় নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *