ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Spread the news

১২ এপ্রিল : ইজরায়েল ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে বলে সাফ জানিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন। একই বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, এরদোগান ইরানের সঙ্গে আপস করছেন এবং কুর্দি নাগরিকদের ওপর ‘গণহত্যা’ চালানোর জন্য সরাসরি দায়ী।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং একটি যুদ্ধবিরতি পরিস্থিতি বিরাজ করলেও নেতানিয়াহুর এই মারমুখী অবস্থান নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *