বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ফের রবিবার সকালে শিলচর সংলগ্ন এলাকায় ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ দিন সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল শিলচর শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে আইরংমারা। প্রাথমিক তথ্য অনুযায়ী, এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার নিচে, যা অত্যন্ত অগভীর হিসেবে বিবেচিত।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় উপকেন্দ্রের আশেপাশের এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় অগভীর ভূমিকম্পে কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়া স্বাভাবিক। উপকেন্দ্রের নিকটবর্তী এলাকায় বহু মানুষ এই কম্পন অনুভব করেছেন। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।



